মুক্তিযুদ্ধ হবে না ম্লান
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

রক্ত প্লাবনে,মা বোনের ইজ্জতের দামে
অগণিত ভাইয়ের জীবন বলি দানে
সংঘটিত মুক্তিযুদ্ধ,কভু মলিন হবে না
বাঙালি জাতির মুক্তির স্বাদ-
পৃথিবীর ইতিহাস কভু মু্ছে দেবে না।

কিছু জ্ঞান পাপী, আজীবন জুটে যাবে
করবে মিথ্যাচার। হয়তো টাকার লোভে
কিন্ত মুক্তিযুদ্ধ চির সত্য, তাকে ঢাকা যাবে না
কোনো একক দলের নয়, মুক্তিযুদ্ধ ছিল-
আপামর জনতার অধিকার, মুক্তির সংগ্রাম।
বাঙালি জাতি রক্ত দামে রেখেছে তাদের মান
মুক্তিযুদ্ধ কখনো কিছুতেই হবে না ম্লান।

দেশে দেশে সরকার পতন হয় হবেই, বারবার
আমজনতার প্রয়োজনে, কেউ স্বেচ্ছাচারী হলেই
সময়ের প্রয়োজনে তাকে করতে হবে উৎখাত,
সে যে ই হোক, এই ই তামাম দুনিয়ার নিয়ম,
জনতা জেগে উঠবেই, শোষণ টিকবে না।
কিন্ত মুক্তিযুদ্ধ একবার ই, গুলিয়ে ফেললে হবে না-
মুক্তিযুদ্ধ আর সরকার পতন আকাশ পাতাল ব্যবধান
মুক্তিযুদ্ধ আমজনতার জীবনে মুক্তির সনদ
ঘটেছে একবার। সরকার পতন যুগে যুগে
হয়তো ঘটবে বারবার, শোষণ আসলেই
প্রচণ্ড ক্ষোভে জেগে উঠবে আমজনতা।

মুক্তিযুদ্ধ কিছুতেই কখনো হবে না ম্লান
বাঙালি জাতি কিম্বা তামাম পৃথিবীর ইতিহাস
মুছে ফেলতে পারবে না এই বীরত্ব গাঁথা
আমার ভাইয়ের, বোনের, মায়ের তথা
সকল আমজনতার এই নিদারুণ আত্নত্যাগ
লিখে রাখবে সারা দুনিয়ার ইতিহাস কালের বুকে
মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির মুক্তির সংগ্রাম।

মুক্তিযুদ্ধ কখনোই কভু হবে না ম্লান
সারা পৃথিবীর সকল মুক্তিযুদ্ধ
আমজনতার আবেগের ভালোবাসার দাম
কোনো জাতির মুক্তিযুদ্ধ কখনো তাই
মুছে যাবে না, মলিন হবে না।
২৪/১১/২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।