তোমার আমার কথা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

কবিতা হয় কিনা জানিনা
তবু লিখি জীবনের কথা
কবিতার ব্যাকরণবীদ যত আছে
হিসেব করে বলবে যা তা।

আমার বুকে বাজে সবার ব্যথা
লিখি আমি মানুষের কথা রোজ
লিখি তোমার কথা আমার কথা
কেউ ই রাখেনা এসবের খোঁজ।

সহজ ভাষায় নিয়েছি আশ্রয়
সকলের কল্যাণ আমার ভাবনায়
কোনো টাকা পয়সার কামনায় নয়
মনের কথা প্রকাশের তাড়নায়।

মানবতা আর দেশপ্রেম বুকে নিয়ে
লেখালিখির এই নিঠুর দুনিয়ায়
চালাই কলম অবিরত নীরবেই
কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় নয়।
২৪/১১/২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026