হৃদয় গভীরে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

যারা ছিল হৃদয়েতে মিশে
তারা কোথায় গেল হারিয়ে!

ঐ অচেনা সুদূরেতে
তাদের ঠিকানা আজ
ঐ তাদের কথা ভেবে
থেমে যায় সব কাজ।

তারা ছিল হৃদয়ের কাছে
এখনও ভালোবাসা আছে।

বুকের ভেতর আজো বাজে
সকাল সাঁঝে তাদের নাম
নীরব আঁখিজল ঝরে গো
বিরহে চলছি এই ধরাধাম।

আজি তাদের কথাই ভেবে ভেবে
যায় হৃদয়ের একূল ওকূল ভেসে।
২০|১১|২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।