বিজয়ী হবেই
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

সবকিছু চলবে না সমান্তরাল
বক্ররেখার আলিঙ্গনে
জীবন হবেই এলোমেলো
তবু তুমি থেকো মজবুত।

চলাচলে তোমার এই জীবন
ভেঙে পরতে চাইবে সহসা
হাল ছেড়ে দিতে চাইবে কখনো
তবু তুমি থেকো সারাক্ষণ অটুট।

জীবন পারাবার ঝড় বাদলে ভরপুর
তামাম দুনিয়ায় উৎসাহ পাবে না
জুটবে সমালোচনার কটাক্ষ রোজ
তবু তুমি থেকো সারাক্ষণ স্থির।

ভাঙা গড়ার এই সংগ্রামী জীবন
ভালোবাসার মায়ায় হবে না ভরপুর
যতই থাকুক লাঞ্ছনা আর অবহেলা
তুমি থেকো মজবুত বিজয়ী হবেই।
১৮|১১|২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026