শব্দ সাজাই
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
শব্দ সাজাই
মন রাঙাই
কখনো ব্যথায় ব্যথায়
মন বলে পালাই পালাই।
সঙ্গীসাথি নাই
সুখ দুঃখের কথা শোনাই
তোমাদের কথা
তোমাদের শোনাতে
কত যে ব্যথা পাই।
রাত ভোর হয়
কোনো ভালোবাসা নাই
তবু হৃদয়ের টানে
রোজ আলো জ্বালাই।
শব্দ সাজানো আমি
কখনো পালিয়ে বেড়াই
থাকি একাকী নিশ্চুপ
জাগিয়ে তোলো তোমরা ই।
সবার কথা ভেবে আবার
ঠিক শব্দ সাজাই
তোমাদের থেকে নিয়েই
সুখ দুঃখের কথা শোনাই।
আমি শব্দ সাজাই
সবার মন রাঙাই
স্বপ্ন রঙে এই দুনিয়া
ডুবাই ভাসাই।
১২/১১/২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।