পৃথিবীর পথে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
যার সংগ্রামে আমি দাঁড়িয়েছি
অবিরত এই পদক্ষেপ
সম্মুখপানে-
সে আমার জননী।
আমার এই একঘেয়ে কেরানী জীবন
মলিন থেকে রঙিন হলো
যত স্বপ্ন আমাকে জড়ালো
যার স্বপ্ন নিয়ে আজও ছুটি
চেনা অচেনায় নিরবধি
সে আমার জননী।
যত মায়ায় জড়িয়েছি
যা কিছু পাওয়ার তরে মেতেছি
যার কারণে বিজয়ের এত প্রত্যাশা
সে আমার জননী।
হেঁটে হেঁটে এত দূর এসেছি
এক জীবনে এত সংগ্রাম করেছি
যেখানে যেভাবেই থেকেছি
লাগাম ছিল তার হাতে
সে আমার জননী।
সহসা সুতো ছিঁড়ে দিয়ে তিনি
হারিয়ে গেলেন অচেনায়
আমি অথৈ সমুদ্রে-
সে আমার জননী
চলে গেলেন নিরালায় নীরবেই
বুকে ব্যথা নিয়ে নীরব আঁখিজলে
আমি আজও সংগ্রামে
আগের চেয়ে অনেক কমজোরে
তার ই স্বপ্ন পূরণে পৃথিবীর পথে-
ঘুমে ও জাগরণে আজও
বুকে পারাবার নিয়ে,না বয়ে চলা
নীরব আঁখিজলে-
যাকে স্মরণ করি অবিরত
সে আমার জননী।
১৫|১০|২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।