সুখ ছোঁয়া নাই
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
এই দুঃখ দিনে
কোনো আশার বাণী ই নাই
পলে পলে দীর্ঘশ্বাস
কোথায় মুখ লুকাই।
যত ব্যথা আছে
তার দেখা পাই
বুকের ভিতরে লাগে
কোনো সমব্যথী নাই।
এই বিরহ জীবনে
কোনো সুখ ছোঁয়া নাই
কাছে এসে সবকিছু
বলে পালাই পালাই।
এই বিরহী দহনে
রোজ পুড়ে পুড়ে যাই
তামাম পৃথিবী জুড়ে
কেউ খোঁজ রাখে নাই।
০৪/১১/২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।