নীরবে অনুভব
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
দেখি তার রঙ
খুঁজি নিরালায়
কত রঙের খেলায়
সময় ছুটে বেড়ায়।
মগজে তার কিছু
বাজে কলরব
নীরবে নীরবে
করি অনুভব।
তার রঙ গায়ে মেখে
যদি রঙিন হতাম
আলো ছড়াতাম
কভু এই ধরাধাম।
সারাক্ষণ ভাবনায়
মন খোঁজে হায়
তার রঙ মধুময়
আমাকে কাঁদায়।
খুঁজি তার রঙ নিরবধি
সে লুকানো অচেনায়
তবু তার রঙ দিয়ে
আমাকে সে পাগল বানায়।
০৩/১১/২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।