আমি বলতে পারিনি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

আমার ব্যথায় কেঁদেছে আকাশ
কেঁদেছে বাতাস
ঝরিয়েছে বরিষণ।

আমি বলতে পারিনি
থেকেছি নীরব
সারাটি ক্ষণ সারা জীবন।

আমি কাঁদতে পারিনি
বলতে শিখিনি
বুকে ব্যথা জমা রেখে
পথ চলি সারাক্ষণ।

আমার ব্যথার সাথী
উড়ে চলা পাখি
ডানায় ভাসিয়ে নিয়ে যায়
অচেনা সুদূরে
আমার দুঃখ আজীবন।

আমি কাঁদি নি সহজে
আমি হাসি নি সরবে
এক বুক দুঃখ নিয়ে
চলছে এ আমার জীবন।

আমার ব্যথায় কেঁদেছে
আকাশ বাতাস
কেঁদেছে ধরণি
এই প্রকৃতির সবকিছু
শুধু কাঁদে নি মানুষ
যারা আমার এত আপন।

আমি বলতে পারিনি
আর কভু বলি ও নি
আমার নীরব ব্যথা
সেও তো গোপন
থেকে যাবে নীরবে অনুক্ষণ।

আমার ব্যথায় কেঁদেছে সবকিছু
নীরবেই চুপিসারে
তুমি তোমরা পাওনি তার কলরব
আমার অনুভবে জেগে রয় তা
সারাটি ক্ষণ সারা জীবন।
০৩|১১|২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026