বাঁশি আর বাজে নাই
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

তোমাদের দরজায় আমি
রোজ টোকা মেরে যাই।

তোমরা বিরক্ত হও সহজে
আমি বিজয়ের গান গাই
আমি তোমাদের জন্য
আশার বাণী ফোটাই।

তোমরা অবজ্ঞা ই করো
আমি সবার অবহেলা ই পাই
তবু ও আপনি সেঁধে সেঁধে
কল্যাণের কথাই শোনাই।

তোমাদের দরজায় রোজ
আমি যে আলো ছড়াই
সেই আলোতে আলোকিত
কেউ হতে চাও নাই।

তোমাদের সুখে দুঃখে আমি
রোজ রোজ শব্দ সাজাই।

তোমরা কেউ নিতে চাওনা
সময় করছে পালাই পালাই
দেখবে সহসা একদিন
বাঁশি আর বাজে নাই।

তোমাদের দরজায় আমি
রোজ রোজ যেভাবে দাঁড়াই
সেই আলো নিভে গেলে
দেখবে আমিও আর নাই।

সহসা নীরব হবে সবকিছু
আমি অন্য পথে যাই।
২৭|১০|২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026