সে মধুর ভালোবাসা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

সবকিছু ভুলে গেছি
মনে আর নাই কিছু
সময় নিয়ে যায় সবই
ভালোবাসা ছাড়ে নাই পিছু।

থেকে থেকে কত ব্যথা
বুকের মাঝে দিয়েছে হানা
মেনে নিতে হয়েছে সবই
তবু ভালোবাসা হারায় না।

সেই ছোট থেকে বড়
কত সময় যে বয়ে গেল
তবু সে মধুর ভালোবাসা
বুকে মোর থেকে গেল।

আমি ভুলে গেছি সবকিছু
ভুলতে পারিনি ভালোবাসা
সময়ে ভেসে গেল সবই
থেকে গেল মায়া ভালোবাসা।
০৭|১০|২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।