মায়া
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
কী রূপ যে তার-
একবারও দেখিবারে না পাই
বুঝিনারে লীলাখেলা।
চলতে চলতে এ সংসারে
চলছে কত হট্টগোল
সব তার ছলাকলা।
মানুষ হাসে আবার কাঁদে
মায়া ছায়া ভালোবাসা
জীবনটা ফালাফালা।
অচিন দেশে অচিনে
মহাজন থাকে-
সব তার খেলা।
অবুঝ আমি এখানে
তার ই গোলাম
বুঝলাম নারে তার ছলাকলা।
০২|১০|২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।