আমরা বেঁচে আছি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

কেউ কারো নয়
শুধু অভিনয়
ভালোবাসা মিছে আশা
জাগে শুধু ভয়।

কোথায় দাঁড়াবে
শুধুই হারাবে
অচেনা নীরব মোহ
তোমাকে তাড়াবে।

নীরবে নীরবে
আপনা খেয়ালে
চায় সবাই জিততে
দলে দলে।

তবু পাশাপাশি
থাকা কাছাকাছি
অভিনয়ে অভিনয়ে
বেঁচে আছি।
৩০|০৯|২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।