দোদুল্যমান
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
ডুবাও ভাসাও ভাসাও ডুবাও
আমায় তুমি রোজ
কাঁদি আমি তোমার দোলায়
কে রাখে তার খোঁজ!
ওরে কেউ রাখেনা কেউ রাখেনা
কারো ব্যথার খোঁজ
বাদ্য বাজাও ভালোবাসো
সেও তো আজ নিখোঁজ।
ভবে তুমি আমি একেলা
সবজনা ই একেলা
অচিন দেশের অচিন টানে
হয়ে যাই ফালা ফালা।
ভাসাও তুমি ডুবাও তুমি
আমি হলাম খেলনা
তোমার দোলায় দুলি আমি
আর তো কিছুই জানিনা।
০৯|০৯|২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।