শব্দহীন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

কেউ মনে রাখেনি আমায়
আমিও-
রাখতে পারিনি।

শুধু দুটি গোলাপ ফুটেছিল
সুবাস ছড়িয়েছিল-
পাখিরা গান গেয়েছিল।

সহসা ওঠে বৈশাখী ঝড়
সব উড়ে গেল অচেনায়
আমরা-
ধরে রাখতে পারিনি।

তুমি এসেছিলে
আমিও এসেছিলাম
তবুও-
সবকিছু হলো নিশ্চুপ
শব্দহীন-নীরব।
২১/০৮/২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।