ব্যবধান করো না কিছু
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
ভালোবেসে সবাইকে
জীবন রাঙাও হেসে
ছোট বড় উঁচু নিচু
ব্যবধান করো না কিছু।
ভালোবেসে দেখো তুমি
ভালোবাসা পাবে জানি
দলে দলে এত হানাহানি
বন্ধ করো সব হয়রানি।
সব মানুষ আপনজন
আছে যত পাপী পূণ্যবান
ভালোবাসা রাখো অফুরান
সবার তরে জীবনের গান।
ভালোবাসো তবে সবাইকে
ব্যবধান রেখো না মনে
আঘাত হেন না জাতি ধর্মে
বিশ্ব চলুক তোমার প্রেমে।
২৭|০৫|২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।