ব্যথার সাগরে ডুবে আছি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
ব্যথার সাগরে ডুবে আছি
উঠে আসা নিদারুণ দায়ভার
অজানা গভীরে ফেঁসে গেছি
সজল করুণ হৃদয় আমার।
আজ পথে পথে দায়ভার
চারিদিকে আটকে রয়েছি
মন চায় উড়ন্ত পাখির ডানা
মেলেনা কিছুতেই,ডুবে গেছি।
কূল কিনারা হীন ভেসে চলেছি
কোথা গিয়ে দাঁড়াবো আবার
তা আমার অজানা ই রয়েছে
দেখি শুধু সবকিছু হারাবার।
বিরহ পারাবারে হাবুডুবু রোজ
উঠে আসা নিদারুণ অনিশ্চিতে
থেকে থেকে জেরবার হৃদয়
ব্যথা বুকে রয়েছি পড়ে পশ্চাতে।
২৫|০৫|২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।