সবকিছুই হারিয়ে যাবে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

দূরে দূরে তাকিয়ে,ভেবে যাই
তুমি কী পাবে
আমি কী পাবো-
সবই তো হারাবার।

অথবা পাহাড়ের উচ্চতায়
কিম্বা আকাশের সীমানায়
তাকিয়ে-
তুমিও ভেবে নিচ্ছ
তুমি কী পাবে
আমি কী পাবো
হিসেব নিকেষ সারাবেলা।

হয়তো হিসেব করবে
পাওয়া বা না পাওয়া
মিলবে কি?
তুমিও খুঁজবে-
আমি তো দেখি সবকিছু
চিরতরে হারাবার।

সবকিছুই হারিয়ে যাবে
নয় কিছু-
আমাদের তরে দাঁড়াবার।
২২|০৫|২০২৫


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026