শোক গীতি (ষষ্ঠ পর্ব)
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
আমার মা মিসেস দেলোয়ারা হোসেন হারানোর ব্যথায় (১০|০৮|২০২৩)এই নিবেদন।
পরাণ হু হু করে ওঠে রে
ব্যথা জাগে রে জাগে রে
দিবস রজনি জুড়ে
আমার মায়ের তরে।
খোঁজে দুটি আঁখি বারবার
দেখা পাই না যে আর
ব্যথিত হয় হৃদয় আমার
কান্না বুকে মাকে হারাবার।
খুঁজে খুঁজে হয়রান মন
সারাক্ষণ ব্যথার শিহরণ
শুধুই বিষাদী আলোড়ন
কী করবে জানেনা মন।
দিবস রজনি দুঃখ বুকে
মন গোপনে কান্না আঁকে
মায়ের জন্য থেকে থেকে
দিন চলে যায় অশ্রু চোখে।
২০|০৫|২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।