শোক গীতি (পঞ্চম পর্ব)
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
আমার মা মিসেস দেলোয়ারা হোসেন হারানোর ব্যথায় (১০|০৮|২০২৩)এই নিবেদন।
মা আমার হারিয়ে গেলেন
কত অভিমান তার বুকে জমা ছিল
জানতে পারিনি
অথবা বুঝিনি।
মা আমার হারিয়ে গেলেন
সব চাওয়া পাওয়া গুলো জমা রেখে
মা আমার চলেই গেলেন
অজানায়
অদেখায়
অচেনায়।
মা আমার হারিয়ে গেলেন
যত স্বপ্ন রাখা ছিল
তার সবটুকু নিয়ে তিনি
চলেই গেলেন
সুদূরে
নয়নের অন্তরালে।
মা আমার হারিয়ে গেলেন
দৃষ্টি সীমায় আর পাই না
তাঁর খোঁজ
তবু খোঁজে মন
শুধু সারাক্ষণ
জানি দেখা মিলবে না।
মা আমার হারিয়ে গেলেন
দয়া করুন ওগো আল্লাহ
জান্নাতবাসী হন যেন তিনি
পান যেন ক্ষমা।
১৭/০৩/২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।