উন্মোচিত হোক
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
দিকে দিকে অবক্ষয়,
অন্ধকারের জয়ধ্বনি-
বিবেকের দুয়ারে
লেগেছে তালা।
ডিজিটালের মোহে
মানুষ ও ডিজিটাল
অনুভূতি আবেগ
আর ভালোবাসা
অচেনায় যাত্রা করেছে-
মানুষের মানবতা
মানবিক অধিকার
ভূলুন্ঠিত-
দিকে দিকে অনাচার
আমরা চরম ব্যথিত
নিদারুণ মর্মাহত।
তবে উন্মুক্ত করো এবার
হৃদয়ের তালা,
হও মানবিক মানুষ
বন্ধ করো সব অনাচার
উন্মোচিত হোক-
আলোকিত পৃথিবীর।
১৭|০৫|২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।