খালি পেট
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
তুমি পেট ভরে খাচ্ছ
চেটেপুটে খাচ্ছ-
কেউ কেউ খেতে পায়না
তাদের একটু দেখ না।
তোমার ভরা পেট
টইটম্বুর পেট
কারো খালি পেট
তাদের তরে কিছু করো না।
তোমার ক্ষুধা মেটেনা
কেউ খেতেই পায়না
তোমার ভরপুর পেট
কারো কারো খালি পেট।
গোগ্রাসে সব গিলছো
গলাধঃকরণ করছো
যা পাচ্ছ তাই খাচ্ছ
অনাহারীকে একটু দেখ না।
১৫.০৫.২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।