শহর
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
এত বড় বড় ইমারত
দেখলে ভীষণ ভয় লাগে
যদি সহসা পরেই যায়
মাথার ওপর কোনো অবকাশে।
একটা বৃক্ষের দেখা নাই
সবুজের দেখা নাই
শুধু প্রাণ হাসফাস করে
দিকে দিকে টাকা চাই টাকা চাই।
এই শহর প্রাণহীন পাষাণ
কারো তরে কেউ নয় হায়
নারী-গাড়ি-বাড়ি চাই চাই চাই
বেসালাম জনপথ বড় নিরুপায়।
ছুটছে সবাই রোজ রোজ তবু
কেউ খোঁজে আহার সকাল রাত ধরে
আর কারো চাই টাকার পাহাড়
শহর মুচকি হাসে সারাক্ষণ জুড়ে।
০৪.০৫.২০২৪
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।