রক্ত বন্যা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
মানুষের প্রয়োজনে মানুষ
তবু দেখ রক্ত খেলা
চলছে-
ভালোবাসা ভূলুন্ঠিত এখানে
আমরা কিংকর্তব্যবিমূঢ়।
গলাগলি গোলাগুলিতে রুপান্তরিত
আমজনতা অসহায়ত্বে
দিকভ্রান্ত-
হারিয়েছে সঠিক পথের দিশা
মানবতা অনিশ্চিতে।
পৃথিবী সবুজ থেকে
ধূসরের দিকে ধাবমান
রক্ত বন্যা-
দিকে দিকে বিদ্যমান।
মানবতা মনুষ্যত্ব হারিয়েছে
নেই তার ঠিকানা
কোথাও-
আমরা খুঁজছি,বিস্ময়ে।
০৮।০৫।২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।