জং ধরা পৃথিবীতে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
জং ধরা এই সভ্যতার বুকে
শুধু হাহাকার
নিভৃতে কাঁদে কতজন
চুপিসারে বারেবার।
থেকে থেকে
দিকে দিকে
রোজ রোজ
কে রাখে তার খোঁজ।
এখানে কেউ আপন নয়
সবাই আপনাতে ডুব
পৃথিবী স্বার্থপরতায়
সভ্যতা তাকিয়ে নিশ্চুপ।
রক্তখেলা চলে
ছলে বলে কৌশলে
সবাই জিততে চায়
দলে দলে চলে অভিনয়।
পৃথিবী অ-মানুষের দখলে
নীরবে শোষণ চলে
কেউ প্রতিবাদী হলে
শয়তান হিংসায় জ্বলে।
এবার প্রতিবাদী হও সবে
আর না থাকুক শয়তান তবে
পৃথিবী শয়তান মুক্ত করতে
এক হও তবে সকলেতে।
০৩।০৫।২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।