দেয়াল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
হৃদয় বীণার সুরে সুরে
তোমায় দিলাম উজাড় করে
তুমি নিতে পারোনি যে তা
তাই তো তোমার হৃদয় পোড়ে।
একূল ওকূল ভেবে ভেবে
চাও যে তুমি দু হাত ভরে
পারিনি দিতে সেসব আমি
হৃদয় রয়েছে তোমার তরে।
হৃদয়ের ভাষা বোঝনি তুমি
তাই তো তোমার হৃদয় পোড়ে
আমার তরে দেখনি চেয়ে
তাই তো ঘুড়ি গেলো ই ছিঁড়ে।
০৫/০৪/২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।