রক্তঘাম
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
চাওয়াগুলো পাওয়া করতে
বৈধ পথে
এক জীবন সংগ্রাম
ঝরেছে রক্তঘাম।
হা ভাতে তবু
টেনেটুনে জীবন কভু
স্বপ্ন দেখে না
নাগাল পায় না।
জীবন বাজি রেখে
দুঃখ বুকে
মধ্যবিত্ত হয়ে
রয়েছে দাঁড়িয়ে।
কত শত জন
বুকেতে কাঁদন
রয়েছে তাকিয়ে
দূরে অসময়ে।
রক্তঘাম ঝরে যায়
সময় না পাল্টায়
চাওয়াগুলো পাওয়া করতে
হয় জীবন ছেড়ে দিতে।
আর এই আমাদের মেরে
শুয়োরের বাচ্চারা রাজনীতি করে
কালো টাকার পাহাড় গড়ে
যত অভিশাপ সব ওদের তরে।
২৭.০৪.২০২৫
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।