প্রেমের জয়গান
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
প্রেম সুধায় মজেছে আমাদের তনু মন
হৃদয়ের বীণায় বাজে একই সুর সারাক্ষণ
প্রেমের তানে সৃষ্টি হয় মধুর গান
ধরাধামে প্রকাশিত হৃদয়ের কলতান।
যত আছে প্রেমের সারথি এসো সবে
আমরা বাজাবো প্রেমের গান মধুর রবে
সবাই মিলে ছড়াও ভালোবাসার ঐকতান তবে
প্রেমের জয়গান বাজুক যুগ যুগ ভবে।
০৮.০৬.২০০৭
২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।