আজহারুল ইসলাম তালহা
- আজহারুল ইসলাম তালহা
ঘরের মাঝে বন্দী যিনি
শিকল পড়া পায়
ইচ্ছে তাহার মুক্ত হয়ে
স্বাধীন হতে চাই।
ওই যে ঘরের নববধূ
মুক্তি যাহার নাই
হাতে পায়ে শিকল তাহার
দেখতে নাহি পাই।
ওই যে ওই দিন বকলো তারে
যখন খুশি তখন মারে
মুক্তি যদি থাকত তাহার
অমনি কি তা করে।
অদৃশ্যের শিকল পড়া
বন্দী তাহার মুখের কথা
তার জন্যে কখনো কেউ
ঘামায় না নিজ মাথা।
অমনি করে প্রতি ঘরে
আছে অনেক বন্দী
ঘরের মাঝে বন্দী রাখতে
যারা আটায় কূট ফন্দী।
তাদের খোঁজো তাদের ধরো
তাদের সাথে বোঝাপড়া কর
এমন সব লোকদের ধরে
শায়েস্তা করে ছাড়ো।
২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।