ইসলামের আলো
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

তুমি রেখেছ যে দাঁড়ি, করো বাহাদুরি
তোমার হাতে মারণাস্ত্র, অন্তরে কলুষতা
ভুলে গেছ বেমালুম সব মানবতা।

দাঁড়ি রাখা ভালো, লেবাস ও সুন্দর
আহা অন্তরে অমানিশা কেন তবে
নবীজীর মতো গড়ে তোলো অন্তর।

নিমিষেই বোমাবাজি করো তুমি
কত সহজে মারো আদম সন্তান
সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ্ র মানবজাতি
এভাবে মারতে পারে কোনো বিবেকবান।

আল্লাহ্ র সেরা সৃষ্টি
কত প্রিয় তার কাছে
ধূলি সম তুমি ধ্বংস করো
এই কি তব কৃষ্টি ?

ওগো দ্বীনের ভাই,আমার বন্ধুগণ
জগত আলোকময় ইসলামের আলোয়
চলো আলোকিত হই আমরাও সে আলোয়।

আর ধ্বংস নয়,শান্তির বারতা তে
সব ভাই মিলে ধরা মাঝে তবে জ্বালো
প্রকৃত ইসলামের শান্তির সত্য আলো।

আল্লাহ্ র সেরা সৃষ্টি কভু ধ্বংস করে নয়
মানুষকে ভালোবেসে ভাই বিজয়ী হওয়া যায়।


২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026