নাস্তিক
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

কত বাহাদুরি, জ্ঞানীর জাড়ি জুড়ি
আমি নাস্তিক মহাজ্ঞানী ভবে
উচ্চৈঃস্বরে ফেটে পরে কত জনে
আমার জ্ঞানেই পৃথিবী মুক্তি পাবে।

শোন বলি তবে অতি ক্ষুদ্র জ্ঞানে
মানবের মাঝে যতটুকু জ্ঞান করে বিচরণ
নাই কোনো দ্বিধা,নাই তো সংশয় কোনো
সবটুকু জ্ঞান,মহান জ্ঞানী আল্লাহ্ র দান।

ছাড় জ্ঞানীর ভাব বন্ধ করো কলরব
চেয়ে দেখ সামনে ডুবে গেল তোমার বেলা
নাস্তিকতার খোলশ ছাড় এবার তবে
করো না সময়ের প্রতি এভাবে অবহেলা।

কত নাস্তিক এলো সময়ের স্রোতে গেল
পারল না তো বাঁচাতে কিছুতে আর নিজেকে
ইহকালে পরকালে ,মুক্তি চাইলে শোন ভাই
ধরো নবীজীর পথ, খোঁজ আল্লাহ্ তায়ালাকে।


২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026