কাগজের নোট-এক
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
কাগজের নোট নামটি তোমার টাকা
তুমিহীনা হায় সবকিছু রয় ফাঁকা
কাগজের নোট দুনিয়ার সেরা তুমি
জন্ম থেকে মৃত্যু মানব হয় সংগ্রামী
তব তরে হায় ঘাম ঝরে সারাবেলা
নর-নারী রোজ ছুটে চলে সয়ে জ্বালা।
পৃথিবী তোমাকে জানায় সালাম ওগো
তুমি ছাড়া কারো জীবন তো চলে নাগো
ভালোবাসা হয় মূল্যহীন ধরা মাঝে
তোমার অভাবে আপন পর হয় যে
কাগজের নোট তুমি রাজা পৃথিবীর
তোমার শাসণে চলে ধরা ওগো বীর।
কাগজের নোট তোমার বন্দনা করি
তুমি হও যার পৃথিবী হয় তার-ই
চলেনা সাহিত্য কভু জোটেনা আহার
যদি থাকে হায় শুধু অভাব তোমার
কাগজের নোট স্যালুট তোমার তরে
ধন্য তুমি ধন্য মানবের এ ভূধরে।
২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।