কাগজের নোট-দুই
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

টাকা,অনর্থের মূল নাকি তুমি
অথচ তুমিহীনা আমার জীবন
বিশুষ্ক মরুভূমির খাঁ খাঁ প্রান্তর।

টাকা, তোমার বিহনে কত সহজে
থেমে যায় জীবনের চাকা
স্তব্ধ হয়ে যায় সুখী অন্তর।

টাকা,তোমার-ই জন্য চারদেয়ালে বন্দি আমি
চলে না আমার হাত-পা কিছুতে
থেমে গেছে চলমান জীবন ধারা।

টাকা,কত শত মানুষ তোমার জন্য
অনাহারে-অর্ধাহারে দিবা-যামী পার করে
হয়ে যায় মানুষগুলো বস্ত্র-বাসস্থান হারা।

টাকা, কে বলে অনর্থ তুমি ধরা মাঝে
তুমিই জীবনের চালিকাশক্তি হায়
টিকিয়ে রেখেছ যুগ যুগ মানব জীবন ধারা।


২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026