চলে জীবন,জীবনভর
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বসে বসে স্বপ্ন দেখা,খালি পেট
চাহিদা আছে প্রাপ্তি শুন্য
চাওয়া আর চাওয়া বৃথা আস্ফালন
দীর্ঘশ্বাস নিয়ে না পাওয়াকে আলিঙ্গন।
জীবনে চলাচল বিষাদের তরীতে
খুঁজে ফেরা অবিরত জীবনের মানে
বে-রঙিণ বাস্তবতায় চাওয়া-পাওয়া গড়মিল
না পাওয়ার প্রাপ্তি নিয়ে চলে জীবন,জীবনভর।
২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।