ফলাফল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
যদি কষ্ট পাবো, যদি কাঁদব
যদি চলতে চলতে কিংকর্তব্যবিমূঢ়
তবে কেন বেঁচে থাকা, এই চলাচল।
দাঁড়াও পথিক ক্ষণিক তবে এখানে
জীবনের শুরু থেকে বিষাদ যদি সর্বময়
তবে কেন সুখ খোঁজ, এর কি-বা ফলাফল?
চলতে চলতে সহসাই সবকিছু শেষ
তবে কি চায় মানুষ, কি-বা খোঁজে সারাক্ষণ
সত্যি কেউ জানে না ঠিকানা, এ-ই ফলাফল।
২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।