সহজ মানুষ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বাতাসে ছড়ানো আমার দীর্ঘশ্বাস
তোমাকে ছুঁয়ে যাবেই,
আমার জীবনের কষ্টের হাহাকার
তোমাকে জ্বালা দেবেই।
কোথায় পালিয়ে যাবে বলো ওগো ভাই
তোমার রাস্তা রুদ্ধ হবে হবেই,
বিচারকের কাছে আমার এ আকুতি
একদিন না একদিন পৌঁছে যাবেই।
২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।