শিক্ষক
- আজহারুল ইসলাম তালহা
শিক্ষক হলো এই যুগের
শ্রেষ্ট কারিগর
কষ্ট করে অনবরত
চেষ্টা দিয়ে অন্তর।
যতসব আছে দুলাল
বাংলা মায়ের রতন
ডাক্তার বানায় বিজ্ঞানী বানায়
কত করিয়া যতন।
সঠিক পথে চালায় তারা
দেখায় সফলতার মুখ
শিক্ষার্থীর সফলতায় পায় সুখ
আর ব্যর্থতায় পাই দুখ।
নীতি শিক্ষা শাস্ত্র শিক্ষা দিয়া
শিক্ষার্থীকে জ্ঞানী করে তোলে
যতসব ডাক্তার পন্ডিত আছে
শিক্ষক,তার সফলতার মূলে।
শিক্ষক,নিজের প্রদীপ দিয়ে
অন্যকে আলোকিত করে
নিজ স্বার্থ বলী দিয়ে
পরের স্বার্থে মরে।
আমরা যারা ছাত্র আছি
শিক্ষককে সম্মান করি
শিক্ষকের মত আমরা সবে
পরের স্বার্থে মরি।
২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।