স্বর্গ যেন পাই
- আজহারুল ইসলাম তালহা
স্বার্থের পিছু পিছু ছুটে
আমি হয়েছি আজ ক্লান্ত
পাপের ভারে নুয়ে পড়েছি
এখন হয়েছি শান্ত।
সারাটা জীবন কাটিয়েছি
নিজ স্বার্থের পিছু ছুটে
খেয়েছি কত কি যে
গরিব দুঃখীর ধন লুটে।
ভুলে ভরা জীবন আমার
পাপে হয়েছে পূর্ণ
শত অহংকার হয়েছে আজ
ভেঙে ছুঁড়ে চূর্ণ।
বুঝেছি আজ,পুন্যের কাজ করলে
নেই তাহার কোন ক্ষয়
পুণ্যের কাজ করেছে যারা
জয় হোক তার জয়।
সময় থাকতে না বুঝলেও
বুঝেছি সময় হারিয়ে
দিতাম মিথ্যা প্রতিশ্রুতি
জনমন্ডলির সামনে দাঁড়িয়ে।
জীবনে যা করেছি আমি
সব কিছু ছিল ভুল
আজ দিতে চাই আমি
সেই ভুলের মাশুল
আমার পাপের প্রায়শ্চিত্ত
আমি করে যেতে চাই
যাতে,মরার পরে
আমি স্বর্গ যেন পাই।
২৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।