আমার ক্ষোভ
- আজহারুল ইসলাম তালহা

আমার রাগ টগবগ করে
রক্ত হয়েছে উত্তপ্ত
বুকের মাঝে জ্বলছে আগুন
জাহান্নাম সম দীপ্ত
শুনেছি যেই আঘাত এনেছে
পুরোনো শুখুন সবে
ঘুমন্ত অগ্নিগীরি হয়েছে
জ্বলন্ত; আমার ক্ষোভে
রাগ আর ক্ষোভে হয়েছি আমি
ইস্পাত ন্যায় সশস্ত্র
আমার ক্ষোভে পালাবে শুখুন
না থাকুক মোর অস্ত্র
মোর হুংকার গর্জিবে সদা
কামান বুলেট হয়ে
নির্মম হৃদয়ের শুখুন সব
পালাবে আমার ভয়ে
আমার ক্রোধ সাগরের ঘূর্ণি
উত্তাল পাতাল ঢেউ
রণক্ষেত্রে দেখাবো সেই ক্রোধ
জানিবে না আর কেউ


২৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।