বিজয়ের হাসি
- আজহারুল ইসলাম তালহা
আমার চোখে সেই কান্না নেই
মুখে আজ বিজয়ের হাসি
এই হাসির জন্যে ব্রিটিশরা
লাখো ভাইকে দিয়েছে ফাঁসি ।
মোদের স্বাধীনতা করেছে বিক্রি
বিভীষণ রূপী মীরজাফর
মোদের গোলাম করে রেখেছে
ব্রিটিশ গত দুই'শ বছর ।
গোলামী জীবন কত যে কঠিন
কখনো, বোঝানো যাবে না বলে
বয়ে গেছে শত চৈত্রের নদী
বাঙালির রক্ত, অশ্রু জলে ।
গোলামীর অভিশাপ থেকে
হয়েছে মুক্ত বাঙালি আজ
তাই, দিকে দিকে বীর বাঙালির
জয়, গান আর কুচ কাওয়াজ ।
স্বাধীন হয়েও, হয়নি মোরা
রেখেছে অর্ধ গোলাম করে
স্বাধীনতা বলে, বলে করেছে
শোষণ, তেইশটি বছর ধরে ।
উগ্র জাতি, বর্বর পাকিস্তানি
করেছে নির্যাতন বাঙালিদের
জোর পূর্বক গোলামীর মালা
পড়াতে চেয়েছিল আমাদের ।
লুটে ছিল মাটি, লুটে নিল কন্ঠ
করেছিল মোদের নির্বাক
একটি কন্ঠ জেগেছিল সেদিন
দিয়েছিল স্বাধীনতার ডাক ।
সে মহান নেতা মুজিবের কন্ঠ
সাত কোটি বাঙালির মাঝে
সেই, ধ্বনি প্রতিধ্বনি হয়ে
মুক্তিযুদ্ধের দামামা বাজে ।
লুট হওয়া কন্ঠের গর্জনে
কামানের ন্যায় অগ্নি ঝড়ে
ঐক্য ও দুর্গ গড়ে তুল
বাংলার প্রতিটি ঘরে ঘরে ।
বাংলার বাঘ মুক্তিসেনারা
সেজেছিল অকুতোভয় বীর
বাঙালির ভয়ে ৯৩ হাজার
পাকসেনা লুটিয়েছিল শিড়।
লাখো লাখো নর, নারীর আত্মা
সমরে বলিদানের পরে
স্বাধীনতা অধিকার এসেছে
বাঙালির প্রতিটি ঘরে ঘরে ।
শতো রক্তের নদী পেরিয়ে
বাঙালি হয়েছে মুক্ত আজ
দিকে দিকে তাই বীর বাঙালির
জয়, গান আর কুচ কাওয়াজ।
আমার চোখে সেই কান্না নেই
মুখে আজ বিজয়ের হাসি
মোরা স্বাধীনতা, সংগ্রাম
মুক্ত জীবন ভালোবাসি ।
২৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।