নিক্কেই যুদ্ধ
- আজহারুল ইসলাম তালহা

বাংলাদেশ, বাংলাদেশ 
বাংলাদেশ অমর
বাংলাদেশ বাংলাদেশ 
লাখো শত্রুর কবর
বিস্তৃত সীমানা বাংলার 
টেকনাফ হতে তেঁতুলিয়া 
বিরুদ্ধে তার স্বরযন্ত্রের জাল
বুনিবে যে হবে দেউলিয়া
বাংলার জল, বাংলার মাটি
সোনার চেয়েও খাঁটি 
রক্তে কেনা বাংলা আমার 
লাখো শহীদের ঘাঁটি
এ মাটির প্রতিটি কণাতে
আছে রক্তের ফোঁটা মিশে
বারে বারে এসেছে শত্রু 
বাঙালি দিয়েছে পিষে
বিদেশী শুখুন বাংলা কে আজ
নজরে নজরে রাখছে
শত্রুরা সব বাংলার দুয়ারে 
মহা যুদ্ধের কড়া নাড়ছে
আজ না হয় কাল দিবে হানা
শত্রুরা বাংলায়
জেগে ওঠো বীর বাঙালি
ভয় নাই, ভয় নাই


২৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।