খেতাব চাই
- বেলাল হোসেন খাঁন

✍️বেলাল হোসেন খাঁন

গঞ্জের হাঁটে গেলাম সেদিন
করতে সদয় হাঁট,
দেখি লকব বিক্রেতাও এসেছে-
সেথা বেঁধে আটঘাট।

কারো কাছে জনক উপাধি
কারো কাছে জননী,
উপচে পড়া ক্রেতার মাঝে
আমারটা আর মেলেনি।

দেখলাম চেয়ে একেক জনে
কিনছে খেতাব কত,
সাধুর খেতাব পরছে মাথায়
অসাধু কত শত।

একই মাথায় উঠছে যখন
দ্বীন-বেদ্বীনের তাজ,
মূর্খ সুরখ্য আমি অধম
দেখে পেলাম লাজ।

দুঃখ ক্ষোভে বাজার ছেড়ে
ফিরে এলাম আঙিনায়,
সব কিছুই এত স্বস্তা যখন
আমরাও একটা খেতাব চাই।

০৫ নভেম্বর ২০১৮ইং


২৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026