আহ্বান
- বেলাল হোসেন খাঁন
✍️বেলাল হোসেন খাঁন।
তিক্ত আমি বিরক্ত বেশ
আলেম সমাজ নিয়ে,
যাচ্ছে ইসলাম রসাতলে
যাদের মধ্য দিয়ে।
দিনের পর দিন রাত্র ভরে
গবেষণায় জাগে,
দ্বীন দুনিয়া গোল্লায় যাক গে
ত্রুটি খুঁজে আগে।
মাইক পেলে নাই রে কথা
চিৎকার দিয়ে বলে,
এই মতবাদ ঐ মতবাদ
এখন কি আর চলে!
একে অন্যের নিন্দাবাদে
উঠে পড়ে লাগে,
সুযোগ বুঝে বিদ্বেষীরা
সময় মতো জাগে।
ইসলামের এই ক্রান্তিকালে
হৃদয় কেঁদে বলে,
বিভেদ ভুলে আলেম আসুক
এক পতাকা তলে।
০৫ নভেম্বর ২০২০খ্রিঃ। আগ্রাবাদ, চট্টগ্রাম।
সত্য অনুসন্ধানী
২৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।