ফানুস জীবন
- বেলাল হোসেন খাঁন

✍️বেলাল হোসেন খাঁন।

জীবন ঘড়ি চলে আমার
ফানুস হেলে দুলে,
কেউ কি জানি কখন যাবে
গিঁরা তাহার খুলে।

কেউ জানিনা তবু সবাই
দাম্ভিকতায় চলি,
একটুখানি সুযোগ পেয়ে
খেলি কানার গলি।

রবকে ভুলি খুব সহজে
রঙিন নভ পেয়ে,
দ্বীনের কথা ভুলতে সদা
যাই যে গান গেয়ে।

মনের মতো শোষণ করি
ক্ষমতা মোর ভুলে,
রাজধিরাজ মালিক পারে
নিতে আমায় তুলে!

নিথর দেহ থাকবে পড়ে
ফুরিয়ে গেলে বায়ু,
মৃদু বাতাস বেরিয়ে যাবে
শেষ হ‌ইলে আয়ু।

০৬ নভেম্বর ২০২০খ্রিঃ। হালিশহর, চট্টগ্রাম।
সত্য অনুসন্ধানী


২৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026