স্বপ্ন
- বেলাল হোসেন খাঁন

????️বেলাল হোসেন খাঁন।

স্বপ্ন তুমি কোথায় থাক
বাস করো কোন বনে,
চোখের পাতায় জায়গা তোমার
নাকি তরুণ মনে।

আগলে থাকো ওগো তুমি
লক্ষ কোটি দীপ্ত চোখে,
যেন বৃদ্ধের কাছে মূল্য তোমার
জ্বলন্ত কলকির ফোঁকে।

ভিন্ন জনের চাওয়া একই
ভিন্ন ভিন্ন নামে,
তোমায় সবে কাছে পেতে
কেনে চড়া দামে।

আশা নয় বিশ্বাস আছে
বুনলে স্বপ্নের বীজ,
সফলতা তোমার ফিরবে দ্বারে
সহায়ক রহমান-আযীয।

১১ জুলাই ২০১৮খ্রিঃ।
সত্য অনুসন্ধানী


২৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।