রূপবতীর প্রেমে
- বেলাল হোসেন খাঁন

বেলাল হোসেন খাঁন

তোর সোনালী অঙ্গে দেখেছিনু
আমি শিল্পীর কারুকাজ,
সোনা মোড়ানো দেহে বিমোহিত
আমি খেয়েছিনু মাথা লাজ।

উঁচু-নীচু পাহাড়-পর্বত, সমতল বক্ষ
প্রকৃতির সাজানো বাহারি সাজ,
এঁকেবেঁকে বয়ে চলা তেরশত নদী
সমুদ্রে ঢেউ খেলা স্রোতের ভাজ।

দিগন্তজোড়া সবুজের সমারোহ
বিস্তীর্ণ ফসলি মাঠের সাজ,
গগনচুম্বী ইট-পাথরের নগরী-ভবন
দাঁড়িয়ে মাথায় কংক্রিট তাজ।

সাম্যের বন্ধনে বহু জাতি একত্র করে
করানো কত শত সহস্র কাজ,
এক সুরে এক কণ্ঠে সোনার বাংলা
গাইতে তাদের ছিল না লাজ।

সমুদ্রসৈকত, সুন্দরবন, পাহাড়ি ক্ষেতে
যেন সাজানো বিশ্বপ্রকৃতির রাজ,
তোর ডাগর চোখের সোনালী কাজলে
স্থবির হয়ে যায় আমার কাজ।

১৮ জুলাই ২০১৯ ইং


২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026