রেমিট্যান্স ফাইটার
- বেলাল হোসেন খাঁন

বেলাল হোসেন খাঁন

দূরালাপনীর ও প্রান্ত থেকে
আসছে মৃদু কন্ঠে ঝাড়ি,
পাশের বাড়ির ছবি ভাবির মতো
আমারও চাই পাঁচটা শাড়ি।

পাশের থেকে প্রাণের সোনামনি
বলছে বাবার সাথে আড়ি,
দেবে দেবে বলে বাবা আজও
কিনে দেয়নি আমার গাড়ি।

প্রিয় বোনটি বলে, ভাইয়া আমার
চাই না দামি চুড়ি-শাড়ি,
তোর দেওয়া সেই কথা রাখ না ভাই
আমি ফিরবো শ্বশুরবাড়ি।

ছোট্ট ভাইটা মাকে বলে ডেকে
ভাইকে বলো তাড়াতাড়ি,
এ মাসে আইফোন না দিলে আমি
দেবো পড়ালেখা ছাড়ি।

চিন্তাভরা শুকনো মুখে বাবা
বলতে চায় কিছু হাঁফ ছাড়ি,
আর কতদিন সাধের চাষের জমি
পড়ে রবে পাশের বাড়ি!

চোখের অশ্রু মুছতে মুছতে বলে মা
বাবা, ফিরবি কবে বাড়ি,
আমার মুখে যেতে চায় না খাবার
যতই হাঁড়ি নাড়িচাড়ি।

মুখ বুজে শোনে রেমিট্যান্স ফাইটার
চাওয়া-পাওয়ার কাড়িকাড়ি,
মনে মনে ভাবে আর বুঝি কখনো
তার হবে না ফেরা বাড়ি!

১৩ ফেব্রুয়ারি ২০২০


২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026