যাচ্ছি মামার বাড়ি
- বেলাল হোসেন খাঁন

বেলাল হোসেন খাঁন

মামার সাথে নানার বাড়ি
যাচ্ছি মাকে ছেড়ে,
ভ্যানে বসে বিদায় জানাই
হাতটা নেড়ে নেড়ে।

মা-বাবা ছাড়াই যাত্রা প্রথম
বড় মামার সাথে,
মায়ের কপালে চিন্তার ভাঁজ
কাঁদি কিনা রাতে!

বাবা সুধায়, থাকতে পারবে
আমায় তুমি ছেড়ে?
বিথী-ইতি আন্টি আছেন জবাব
মুখের কথা কেড়ে।

ভ্যান ছেড়ে তরীতে চড়ে
হলাম মাইজের খেয়া পার,
সারাক্ষণ মামার কোলে
নামতে দেয়নি একটিবার।

বাসে যেতে কষ্ট পাই
মামা ভালোই জানেন,
বাস ছেড়ে তাই বেবিট্যাক্সি
ডেকে তিনি আনেন।

মামার কোলে বসে বসে
হচ্ছিল কতই কথা,
এরই মাঝে ঘুমপাড়ানি
ধরলো চেপে মাথা।

গাড়ির সময় কাটলো আমার
গভীর ঘুমের ঘোরে,
নিদ্রা ভাঙতেই দেখি আমি
আছি নানাবাড়ি মোড়ে।

আমায় দেখে সবাই খুশি
যত্নের যেন নেই শেষ,
এ কোল থেকে ও কোলে যাই
মাকে ভুলেছি বেশ।

একটু বাদেই মায়ের ফোন
আম্মু, তুমি করছো কি?
আন্টির কোলে চুপটি করে
শুধু তাঁহার কথা শুনি।

০৪/০৭/২০১৮


২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026