রোমান্টিকতার তাগিদ
- বেলাল হোসেন খাঁন
বেলাল হোসেন খাঁন
মহাবিপদে পড়ে আছি আমি
এই লেখালেখি নিয়ে,
চলতে পারি না শুভাকাঙ্ক্ষীর
চাওয়ায় তাল মিলিয়ে।
অনুরোধ তো নয় যেন আদেশ
ভিন্ন হতে হবে লেখার ধরণ,
বাস্তববাদিতা বেশ হয়েছে এবার
করেন রোমান্টিকতা বরণ।
কারো চাওয়া প্রেমের কবিতা
নাটিকা রোমান্টিক গল্প,
উপন্যাস, নাটক, ছোটগল্পের
দাবিটাও আছে অল্পস্বল্প।
বাস্তবতা বুঝতে চায় না তাঁরা
অনড় তাদের দাবিতে,
বোঝাতে অক্ষম রোমান্টিকতা
যে আসে না মাথাতে।
রসকষহীন কাঠখোট্টা মস্তিষ্কে
এসবের জায়গা বড় কম,
ব্রত থেকে বাস্তবতার নিরিখে
আওড়ায় দু-চার কলম।
রোমান্টিকতা ভাবা হয়নি কভু
লেখা তো দূরের কথা,
তাই তো আজ প্যানপ্যানানিতে
ধরেছে আমার মাথা।
তবুও অনুপ্রেরণার বাতিঘর তোরা
প্রাণের প্রিয় যত ব্যক্তিত্ব,
চেষ্টা থাকবে আজ না হয় কাল
পূরণ করার অর্পিত দায়িত্ব।
২২ নভেম্বর ২০১৮ ইং
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।