এসো যদি আমার গাঁয়ে
- বেলাল হোসেন খাঁন
বেলাল হোসেন খাঁন।
এসো যদি ভাই আমার গাঁয়ে
চড়াবো তোমায় ডিঙি নায়ে,
দেখাবো নদী স্রোতস্বিনী
উজানী-ভাটার চৌমুহনী
আরও যদি চাও।
জেলের জালে বাহারি মাছে
না বুঝে মাছ আনন্দে নাচে,
নয়নজোড়া লবনজলের ঘের
মাটির রাস্তায় হাঁটতে চাইলে ফের
ফিরে পাবে তাও।
উদাসী বাতাস লাগলে মনে
ঘুরাবো তোমায় সুন্দরবনে,
আমাদের ছোট্ট নায়ে চড়ে
মালঞ্চ খালের মোড়ে মোড়ে
দেখবে তুমি ফাও।
কলাগাছিয়ার বানর হরিণ
গায়ে পড়ে যে নেয় কেড়ে দিন,
সুন্দরী, পশুর, কেওড়া, বাইন
ধারালো শুলো দেখতে ফাইন
দেখতে পাবে তাও।
খলিশা, গেওয়া, রক্তগরান
গোলপাতা গাছে জুড়ায় যে প্রাণ,
গ্রামও দেখাবো ঘুরে ঘুরে
দুই নয়ন যাবে যতদূরে
আর কত কি চাও?
০১ লা মে ২০২০, খারাবাদ, বটিয়াঘাটা, খুলনা।
সত্যঅনুসন্ধানী
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।